1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

দেখে নিন বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রোববার নিউজিল্যান্ডের সঙ্গে আফগানিস্তানের পরাজয়ের মাধ্যমে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট দলের চূড়ান্ত হয়ে যায়। তবু তখনো ঠিক হয়নি সেরা চারের সূচি। কারণ সবার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা পাকিস্তানের শেষ ম্যাচ বাকি ছিল।

রোববার শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর জানা গেলো সেমিতে কোন দলের প্রতিপক্ষ হচ্ছে কারা। বুধবার অনুষ্ঠিত হবে আসরের প্রথম সেমিফাইনাল , পরদিন দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণের লড়াই।

সুপার টুয়েলভে গ্রুপ-১ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড, দ্বিতীয় হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে আসরে এখন পর্যন্ত অপরাজিত দল পাকিস্তান হয়েছে গ্রুপ-২’র চ্যাম্পিয়ন। এই গ্রুপের রানারআপ দল নিউজিল্যান্ড।

বুধবার প্রথম সেমিফাইনালে লড়বে গ্রুপ-১’র চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ-২’র রানারআপ নিউজিল্যান্ড। পরে বৃহস্পতিবার ফাইনালে ওঠার মিশনে নামবে গ্রুপ-২’র চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ-১’র রানারআপ দল অস্ট্রেলিয়া।

দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম সেমিফাইনালের ভেন্যু দুবাই, পরেরটি হবে আবুধাবিতে। সেমিফাইনালে জেতা দুই দলকে নিয়ে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ হবে ১৪ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com