1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

লঙ্কানদের বিদায় করে সবার আগে সেমিতে ইংল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৮১ বার দেখা হয়েছে

আগের তিন ম্যাচে ইংলিশরা হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াকে। এবার লঙ্কানদের অনায়াসে হারিয়ে দিল তারা।

টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি উঠে এলো ইংলিশ ওপেনার জস বাটলারের ব্যাটে। তার সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে ১৬৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ইংল্যান্ড।

জবাব দিতে নেমে ১৯ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় লঙ্কানরা। ফলে ২৬ রানে হার মানতে বাধ্য হয় তারা।

শারজাহর উইকেটে ১৬৪ রানের লক্ষ্য অনেক বড়। তবে, শ্রীলঙ্কা শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয়ের পথেই ছিল। বিশেষ করে ৬ষ্ঠ উইকেট জুটিতে দাসুন সানাকা এবং ওয়ানিদু হাসারাঙ্গা মিলে ৫৪ রানের জুটি গড়েন এবং সমানতালে লড়াই করছিলেন, তখন মনে হচ্ছিল বুঝি ম্যাচটা খুব ক্লোজ হবে। এমনকি লঙ্কানদের জয়ের সম্ভাবনাও ছিল।

কিন্তু ১৭তম ওভারের পঞ্চম বলে লিভিংস্টোনের বলে একেবারে সীমানার কাছে জেসন রয় আর পরিবর্তিত ফিল্ডার স্যাম বিলিংসের যৌথ চেষ্টায় ধরা ক্যাচে হাসারাঙ্গা আউট হওয়ার পরই খেলার মোড় ঘুরে যায়। পরের ওভারেই আচমকা বাটলারের এক থ্রোয়ে সানাকা রানআউট হওয়ার পর নিশ্চিত হয়ে যায় লঙ্কানরা হারতে চলেছে এবং প্রথম দল হিসেবে সেমি নিশ্চিত করতে যাচ্ছে ইংল্যান্ড।

এরপর চামিকা করুনারত্নে, দুষ্মন্তে চামিরা এবং মহেস থিকসানা দ্রুত ফিরে গেলে ১ ওভার বাকি থাকতেই অলআউট শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com