1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

ইংল্যান্ডের বিপক্ষে হারের পর যা বললেন মাহমুদউল্লাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা ভালো কাটছে না বাংলাদেশ দলের। বাছাইপর্বের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে মূলপর্ব নিশ্চিত করলেও সুপার টুয়েলভে মুখ থুবড়ে পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি সাকিব-মোস্তাফিজরা। আবু ধাবিতে টসে জিতে আগে ব্যাটিং করে বোর্ডে মাত্র ১২৪ রানের সংগ্রহ দাড় করায় রিয়াদের দল। জবাবে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট ও ৩৫ বল হাতে রেখেই আরামসে টার্গেট টপকে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৬১ রান আসে জেসন রয়ের ব্যাট থেকে।

ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ব্যাটিং ইউনিটকেই দায়ী করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, আমরা আমাদের ব্যাটিংয়ের জন্য খুবই হতাশ। আমরা ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারিনি এবং কোনো জুটিও গড়তে পারিনি। যদি আমরা শুরুটা ভালো করতে পারতাম তাহলে হয়তো সামলে নিতে পারতাম। এই ধরণের উইকেটে কাজটা কঠিন হয়ে যায় যখন শুরুটা খারাপ হয়। আমার মনে হয় আমাদের ব্যাটিং নিয়ে আরও কিছু কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com