1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেটবিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই লড়াইয়ে টসে জিতে কোহলিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

দুই দলের লড়াইয়ে এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এর আগের ৫ সাক্ষাতে জয় পেয়েছে ভারতীয় দল। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে দুই ৮ বারের দেখায় ভারত এগিয়ে ৭-১ ব্যবধানে। আর হিসাবটা যদি ৫০ ওভারের বিশ্বকাপসহ ধরা হয় তাহলে ব্যবধান দাঁড়ায় ১২-০, ভারতের পক্ষে! ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টির শিরোপা ভারত জিতেছিল ফাইনালে পাকিস্তানকে হারিয়েই।

পরিসংখ্যানে ভারতকেই অবধারিত ফেভারিট মনে হতে পারে। কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পরিসংখ্যান কোনো কাজেরই নয়। কারণ টি-টোয়েন্টির পারফরম্যান্সের দিক থেকে ভারতের চেয়ে আবার পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম বেশ ভালো। তাছাড়া আজকাল আইসিসির ইভেন্ট ছাড়া দুই দলের মুখোমুখি সাক্ষাৎ হয় না।

ভারতের একাদশ

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, সূর্যকুমার যাদব, ভুবনেশ্বর কুমার।

পাকিস্তানের একাদশ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হাসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, আসিফ আলী, হারিস রৌফ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com