1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

ডাচদের গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সব ধরনের অনিশ্চয়তা আগেভাগেই শেষ করে দেওয়াটা যেন বিশ্বকাপের প্রথম পর্বে এ গ্রুপের রীতি। ম্যাচের আগেই গ্রুপের শীর্ষ দুই দলের চূড়ান্ত অবস্থান, বাকি দুই দলের বিদায় নিশ্চিত ছিল। শেষ ম্যাচে যা বাকি ছিল সেটা কেবল ম্যাচের অনিশ্চয়তাটাই। নেদারল্যান্ডসকে দশ ওভারে ৪৪ রানে গুড়িয়ে দিয়ে সে অনিশ্চয়তাটাও শেষ করে দিয়েছিল শ্রীলঙ্কা। এরপর ব্যাট করতে নেমে আট ওভারেই ম্যাচ জয়ের আনুষ্ঠানিকতাটা সেরেছে লঙ্কানরা।

বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ডটা এই নেদারল্যান্ডসের। সেটাও এই শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে নেদারল্যান্ডসকে ৩৯ রানে অলআউট করেছিল লঙ্কানরা। আজ পাঁচটা রান বেশি হলো বটে, কিন্তু শেষ রক্ষাটা হলো না ডাচদের। ইনিংসের ১০ম ওভার শেষে ৪৪ রানে গুটিয়ে গেছে নেদারল্যান্ডস।

প্রথম ওভার করতে আসা চামিকা করুণারত্নে নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন। বোলারদের এমন উৎসবের দিনেও যে তিনি রয়ে গেছেন উইকেটশূন্য! বাকি বোলারদের বোলিং ফিগার দেখুন- লাহিরু কুমারা ৭ রানে ৩ উইকেট, ভানিন্দু হাসারাঙ্গা ৯ রানের বিনিময়ে ৩টি আর মাহীশ থিকশানা ৩ রানে ২ উইকেট পুরেছেন নিজের ঝুলিতে। তাদের এমন প্রলয়নাচনে নাভিশ্বাস উঠেছে ডাচদের। গোটা ইনিংসে কেবল এক কলিন একারম্যানই ছুঁতে পেরেছেন দুই অঙ্ক, তার ১১ বাদে বাকি ব্যাটারদের রানের সংখ্যা যেন ফোন নম্বরের ডিজিট! তাতেই ৪৪ রানে শেষ হয়ে যায় ডাচরা।

৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও অবশ্য শুরুতে হোঁচট খেয়েছিল লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা ফেরেন জয় থেকে ৩৮ রান দূরে থেকে। এরপর চারিথ আসালাঙ্কাও ফিরেছেন এক অঙ্কের রান (৬) নিয়ে। তবে তা লঙ্কানদের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কুশল পেরেরা ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেললে লঙ্কানরা ম্যাচ জেতে ৭.১ ওভার শেষেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com