1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

ওমানের প্রশংসায় পঞ্চমুখ সাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৬৮ বার দেখা হয়েছে

জবাবে ব্যাট করতে নেমে ১৫-১৬ ওভার পর্যন্ত খেলায় টিকেছিল ওমান। কিন্তু ১৭তম ওভারে এসে সাকিব পর পর দুটি উইকেট নিলে খেলার মোড় ঘুরে যায়। পরের ওভারে মোস্তাফিক আরো দুটি উইকেট শিকার করলে বাংলাদেশের ম্যাচ জয় শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

পরে ২৬ রানে জয় পায় বাংলাদেশ। ব্যাট হাতে ২৯ বলে ৪৭ রানের টর্নেডো ইনিংস খেলার পর বল হাতে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব।

যে কারণে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার উঠেছে সাকিবেরই হাতে।

ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে ওমানের সাহসের প্রশংসা করলেন সাকিব। পাশাপাশি স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয়ের কষ্টের কথাও তুলে ধরলেন।

বললেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে হারটা আমাদের ব্যথিত করেছিল। তবে স্কটল্যান্ড দলকে কৃতিত্ব দিতেই হবে। তারা খেলার আগে থেকেই প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিল। স্কটল্যান্ডের বিপক্ষে হারের কারণে এই ম্যাচটা আমাদের কাছে কঠিন ছিল। ওমান দুর্দান্ত ক্রিকেট খেলেছে। বেশিরভাগ সময়ই তারা ম্যাচে ছিল।আমরা আমাদের স্নায়ুচাপ ধরে রেখেছি৷ ওমান যেভাবে খেলেছে,তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। তারা অনেক সাহস নিয়ে খেলেছে।এই জয় আমাদের স্নায়ুচাপ ধরে খেলতে সাহায্য করবে। আমরা দলবদ্ধ হয়ে খেলেছি যে আমাদের জিততেই হবে। পাপুয়া নিউগিনির বিপক্ষেও ম্যাচটা জিততেই হবে আমাদের। এরপর দেখা যাক কি হয়!’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com