1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

ওপেনার নিয়ে চরম বিপাকে বাংলাদেশ দল!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। এতে প্রতিযোগিতার মূলপর্বে ওঠার সমীকরণটাই কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য। মূলপর্বে খেলতে হলে গ্রুপপর্বের পরবর্তী দুই ম্যাচ ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের কোনও বিকল্প নেই।

এদিকে, এসব ম্যাচে শুধু জয় পেলেই হবে না, রান রেটেও অন্যদের চেয়ে এগিয়ে থাকতে হবে টাইগারদের। তাহলেই বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট পাবে বাংলাদেশ।

এমতাবস্থায় বাঁচা মরার এই লড়াইয়ে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টায় মাঠে গড়াবে এই ম্যাচ।
এদিকে, বাঁচা-মরার এই ম্যাচে ওপেনার বিপাকে ভুগছে বাংলাদেশ দল। দলের এখন সবচেয়ে বড় সমস্যা প্রথম দু’জন ওপেনার ঠিক করা নিয়ে। তামিম ইকবাল নিজেকে বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়ার পর সেরা তিনজন ওপেনারকেই দলে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে ফর্মের কারণে তিনজনই বাদ পড়ার মতো অবস্থায়।

লিটন দাসও এখন এ পর্যায়ে চলে এসেছে। মোহাম্মদ নাঈম ফর্মের কারণে বাদ পড়েছে আগেই। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে রাখা হয়নি তাকে। সৌম্য সরকার প্রস্তুতি ম্যাচে একটু ভালো খেলে দলে এসেছিল। কিন্তু প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে পাঁচ বলে পাঁচ রান করে সাঁজঘরে ফেরেন তিনি। আপাতত তিনজনের কারোরই অবস্থা সুবিধার নয়। বিকল্প নেই বলে শরীরী ভাষা, অ্যাপ্রোচ, নেটে কেমন করছে, সেসব দেখেই দু’জন বেছে নিতে হবে। এর বাইরে কোনও বিকল্প নেই।

বর্তমানে বাংলাদেশ দলের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যা সাধারণত এ ধরনের দীর্ঘ টুর্নামেন্টের শেষ দিকে গিয়ে হয়। বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচটাই যে বাংলাদেশের জন্য প্রায় বাঁচা-মরার ম্যাচ হয়ে উঠবে, টুর্নামেন্টের আগে তা কেউই ভাবতে পারেনি। এমনকি, খোদ বাংলাদেশ দলও এত জটিল পরিস্থিতির বিষয়টি আঁচ করতে পারেনি। বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টের একপর্যায়ে গিয়ে সাধারণত চোট ও ফর্মহীনতার কারণে এই ধরনের জটিল পরিস্থিতি তৈরি হয়। এখন দেখা যাচ্ছে দ্বিতীয় ম্যাচেই সেটিার মুখোমুখি বাংলাদেশ দল!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com