1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

আয়ারল্যান্ডের সামনে ১০৬ রানে পুঁজি গড়লো নেদারল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডকে অল্প রানে আটকে দিয়েছে আয়ারল্যান্ড। আইরিশ পেসার কার্টিস কাম্পারের ডাবল হ্যাটট্রিকে নেদারল্যান্ডের ব্যাটিংলাইনআপ ধসে দেয় আয়ারল্যান্ড। ওপেনিংয়ে আসা মাক্স ওদাউদের লড়াকু ফিফটিতে ১০৬ রানের সংগ্রহ পায় তারা।

আজ সোমবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে এসে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডের। প্রথম ওভারেই ম্যাক্স ও’দাউদের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রানআউটের শিকার হন বেন কুপার। তিনে এসে সুবিধা করতে পারেননি বাস ডি লিড। দলীয় ২২ রানের মাথায় সাত রান করে জশুয়া লিটলের শিকার হন তিনি। তৃতীয় উইকেটের জুটিতে ম্যাক্স ও’দাউদের সঙ্গে ২৯ রানের জুটি গড়েন কলিন অ্যাকারম্যান।

দশম ওভারে বল করতে এসে হ্যাটট্রিকের সঙ্গে চার উইকেট শিকার করেন আইরিশ পেসার কার্টিস কাম্পার। ওভারের দ্বিতীয় বলে কলিন অ্যাকারম্যান, পরের বলে রায়ান টেন ডেসকাট এবং চতুর্থ বলে স্কট এডওয়ার্ডসকে ফিরিয়ে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক তুলে নেন তিনি। একই ওভারের পঞ্চম বলে নতুন ব্যাটসম্যান রোয়েলফ ফন ডার মারউইকেও ফেরান তিনি।

এক পাশে বৃষ্টির মতো উইকেট ঝরতে থাকলেও অন্য পাশ আগলে রাখেন ওপেনার ম্যাক্স ও’দাউদ। উইকেট কামড়ে ধরে ব্যক্তিগত অর্ধশতকের পর আর থিতু হতে পারেননি তিনি। দলীয় ৮৮ রানের মাথায় মার্ক এডায়ারের শিকার হন তিনি। ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন এই ওপেনার। শেষের দিকে পিটার সিলারের ২১ রানে ভর করে ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৬ রানের পুঁজি পায় নেদারল্যান্ড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com