1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বাংলাদেশ স্কটল্যান্ডকে জবাব দেবে ‘স্কিলড হিটিংয়ে’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

এক সাক্ষাৎকারে স্কটল্যান্ড কোচ বলেন, ‘বাংলাদেশ পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ভালো দল নয়, বিষয়টাকে এভাবেই দেখছি আমরা। আমরাই তাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াব। আমরা প্রস্তুত আর ম্যাচে নামতে তৈরি। যদি আমরা সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে যে কোনো দলকেই হারিয়ে দিতে পারি, সেটা বাংলাদেশ হোক, কিংবা ওমান, পাপুয়া নিউগিনি।’

আজ (শনিবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এর জবাব দিতে গিয়ে মাহমুদউল্লাহ বলছিলেন, ‘স্কটিশ কোচ কি বলেছেন তাতে আমি ভাবছি না। আমি আমাদের সামর্থ্য জানি। আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু থাকবে আমরা সেরকম হার্ড ক্রিকেট খেলব। আমরা বিনয়ী থাকতে চাই, সম্মান করি। তবে হার্ড ক্রিকেটও খেলব।’

হার্ড ক্রিকেট বলতে ঠিক কী বোঝাতে চাইলেন মাহমুদউল্লাহ? সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল সেটির। তবে কি আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বধের ছক কষছে টাইগাররা? মাহমুদউল্লাহ পুরো বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে জানালেন, ‘স্কিলড হিটিং হবে দলের মূল অস্ত্র।’

মাহমুদউল্লাহর ভাষায়, ‘আমি একটা জিনিস বিশ্বাস করি। পাওয়ার হিটার বলতে গেইল, পোলার্ড, রাসেল পাওয়ার হিটার। কিন্তু কেন উইলিয়াসনকে পাওয়ার হিটার তো বলা যায় না। তিনি স্কিলড হিটার। আমরা নিজেদের স্কিলড হিটার মনে করছি। আমরা পাওয়ার হিটারের চেয়ে ভালো স্কিলড হিটার হতে পারি। এটা নিয়ে কথা বলেছি। আমাদের ওই জিনিসগুলো ঠিক হলে অবশ্যই ভাল কিছু সম্ভব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com