1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় বিডিইউ ভিসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৯৫ বার দেখা হয়েছে

গত রোববার বিশ্বের ২০৬ দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই র‌্যাংকিং তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সাইন্টিফিক ইনডেক্স।

কনক্রিট টেকনোলজি, আরবান সেফটি, ক্লাইমেট চেঞ্জ, আর্থকোয়াক ডিজাস্টারসহ শিক্ষা ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন।

এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১ এ বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নেওয়ায় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ পরিবার। বুধবার (১৩ অক্টোবর) বিকেলে উপাচার্যকে এই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুজ্জামান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক সামসুদ্দিন আহমেদ, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালনের আগে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইউটি) উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা সম্পন্ন করেন। পরে ২০০০ সালে ইউনিভার্সিটি অব টোকিও থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে ভূমিকম্প তত্ত্বের (সাইজমলজি) ওপর পোস্ট ডক্টোরাল ডিগ্রি সম্পন্ন করেন। ২০০৫ সালে তিনি নেদারল্যান্ডসে একটি সংক্ষিপ্ত প্রাইভেট পাবলিক পার্টনারশিপ (পিপিপি) প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ২০০৮ সালে ইতালিতে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ভূমিকম্প নিরোধক ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

এছাড়াও তিনি, ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক ডিজাস্টার রিস্ক রিডাকশন বিষয়ক ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশন, সেশন জট নিরসন ও কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর উপাচার্য থাকা কালীন সময়ে উক্ত বিশ্ববিদ্যালয়ের টিচিং-লার্নিং আধুনিকায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১ এ বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করায় অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কাজ করার ফলে এ সম্মান অর্জন সম্ভব হয়েছে এ জন্য আমি প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com