1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

শ্রীলঙ্কার বিপক্ষেও পাওয়া যাবে না মাহমুদউল্লাহকে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৯০ বার দেখা হয়েছে

আবুধাবি থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সুমন বললেন, ‘রিয়াদের হালকা পিঠের ব্যথা আছে। মূল খেলা শুরু হলে খুব একটা বিশ্রামের সুযোগ নেই। একের পর এক ম্যাচ আছে। যার কারণে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ওকে হয়তো কালকের ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে। যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, তাকে একটু বিশ্রাম দিয়ে ম্যাচের আগে প্রস্তুত করার চেষ্টা করব।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান অবশ্য এখনো আইপিএলেই আছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে আবুধাবিতে। শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সুমন জানালেন, মুস্তাফিজের দলের সঙ্গে যোগ দেওয়াটা স্বস্তির খবর। আইপিএল খেলার কারণে সেখানকার কন্ডিশন সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়েছেন টাইগার পেসার। সেটি ভাগাভাগি করছেন সতীর্থদের সঙ্গে।

সুমন বলেন, ‘মুস্তাফিজের দলের সঙ্গে যোগ দেওয়াটা অবশ্যই অনেক বড় ব্যাপার। সে এখানে খেলছিল। এখানকার কন্ডিশনটা কেমন হতে পারে খুব ভালো জানে। আশা করি সাকিবও খুব দ্রুত দলের সঙ্গে যোগ দেবে। সব মিলিয়ে সবকিছু ভালো যাচ্ছে। আশা করছি এবারের বিশ্বকাপে আমরা ভালো করব।’

সঙ্গে যোগ করেন সাবেক এ অধিনায়ক ‘সবাইকে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে। আমরা ওমানে একটু আগে এসেছি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। যখন দল সফরে আসে, আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে ক্রিকেটারদের মনোভাব। এখানে দেখে মনে হচ্ছে ছেলেরা খুব আত্মবিশ্বাসী। আমরা মূল পর্বে গেলে সেটা ভিন্ন পরিস্থিতি হবে। তবে তার আগে যে আত্মবিশ্বাসটা দরকার ছিল সেটা দেখতে পাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com