1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বৃহস্পতিবার শ্রীলংকা যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল দেশ ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

শ্রীলংকায় পা রাখার পর চারদিনের কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশের যুবারা। এরপর ডাম্বুলার রাঙ্গিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (আরডিআইসিএস) অনুশীলন শুরু করবে তারা।

আরডিআইসিএসেই সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫, ১৮, ২০, ২৩ এবং ২৫ অক্টোবর। ২৬ অক্টোবর দেশের উদ্দেশ্যে শ্রীলংকা ছাড়বে বাংলাদেশ যুব দল।

সম্প্রতি দেশের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ যুব দল। তবে একমাত্র চারদিনের ম্যাচে হার মানে বাংলাদেশ।

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজটি খেলছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, এসএম মেহেরব হোসেন (অধিনায়ক), আইচ মোল্লা (সহ অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, গাজী তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আহসান হাবিব লিওন, মোহাম্মদ গোলাম কিবরিয়া।

স্ট্যান্ডবাই: মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সাকিব শাহরিয়ার, মাহফুজুর রহমান রাব্বি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com