1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

সাকিবকে কলকাতার অধিনায়ক হিসেবে চান আকাশ চোপড়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের প্লে-অফ নিশ্চিত করতে চাইলে জয় ছাড়ার বিকল্প কিছু নেই কলকাতা নাইট রাইডার্সের সামনে। দুইবারের চ্যাম্পিয়নরা এখন সে ভাবনায় রয়েছে।

আইপিএলে কলকাতার জার্সিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। তবে এবারের আসরের ভারত পর্বের প্রথম তিন ম্যাচের পর আর একাদশে সুযোগ হয়নি সাকিবের। এবার সাকিবকে কলকাতার অধিনায়ক হিসেবে চান ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

মূলত আইপিএলে খুবই বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন ইয়ন মরগান। দলে তার উপস্থিতি টের পাওয়া মুশকিল। বলতে গেলে অধিনায়ক হিসেবেই খেলে যাচ্ছেন তিনি। কিন্তু সেভাবে পারফর্ম করতে পারছেন না।

এ কারণে একাদশের বাইরে থাকা সাকিবকে একাদশে অধিনায়ক হিসেবে ফেরানোর পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া। এ ব্যাপারে কলকাতাকে ভেবে দেখতে বলেছেন তিনি।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘হতাশাজনক সময়, হতাশাজনক ব্যবস্থা। কলকাতা কি বাকি ম্যাচগুলোতে সাকিবকে অধিনায়ক করার কথা ভাবতে পারে? মরগানের অনুকূলে কিছুই নেই, কিন্তু রান না পেলে তো সে কার্যকরী হচ্ছে না।’

তিনি আরও লিখেন, ‘শুধু মরগান নয়, সেরা খেলোয়াড়দের ক্ষেত্রেও এমনটা হতে পারে। তবে সাকিব কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি কয়েক ওভার বোলিংও করতে পারবে। এ নিয়ে ভাবুন?’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com