1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

দলের চাপেই কিপিং ছাড়তে বাধ্য হয়েছেন মুশফিক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবলখ্যাত মুশফিকুর রহিম দীর্ঘদিন ধরে তিন ফরমেটেই গ্লাবস হাতে উইকেটের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে মুশি জানিয়েছেন, টি-টোয়েন্টিতে গ্লাবস হাতে উইকেটের পিছনে তাকে আর দেখা যাবে না। তাই বিশ্বকাপে উইকেটরক্ষক হিসেবে নয় ব্যাটসম্যান মুশফিককেই দেখবে ক্রীড়াপ্রেমীরা।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘যে কোন একটা জিনিস যত কাছ থেকে দেখবেন সেটা আপনাকে অনেক পরিষ্কার ধারণা দেয় (উইকেটের পেছন থেকে পরিস্থিতি বুঝতে)। পাশাপাশি এখন যদি দলের চিন্তা বা কম্বিনেশন যদি অন্যরকম থাকে যেটা কিনা সদস্য হিসেবে অবশ্যই আমাকে মানিয়ে নিতে হবে, আমি চেষ্টা করি সবসময় টিম প্লেয়ার হিসেবে খেলার।’

মুশফিক আরও বলেন, ‘আর বারবারই বলি যে তারা (টিম ম্যানেজমেন্ট) যেভাবে আমাকে দেখতে চাইবে আমিও সেভাবে সেই ভূমিকায় মানিয়ে নিতে চাই। এখন যদি তারা ব্যাটিংয়ে আমার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করেন তো আমি সেটাই চেষ্টা করবো। যেন এখানে ফোকাস করে দলের উপকারে আসতে পারি। আর আমি মনে করি যে একজন ব্যক্তির চেয়ে অবশ্যই দল বড়। তো আমি ব্যাপারটাকে সেভাবেই নিচ্ছি।’

উল্লেখ্য, নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গ নুরুল হাসান সোহানের সাথে উইকেট কিপিং ভাগাভাগি করতে দেন মুশফিককে। প্রথম দুই ম্যাচে সোহান ও পরের দুই ম্যাচে মুশফিক। আর প্রথম চার ম্যাচের পারফরম্যান্স মূল্যায়ন করে পঞ্চম ম্যাচের কিপিং চূড়ান্ত করতে চেয়েছিলে ডোমিঙ্গো। তবে তৃতীয় ম্যাচের আগেই মুশফিক কোচকে জানান টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চান না। গুঞ্জন আছে কোচের কিপিং ভাগাভাগি তত্ত্ব পছন্দ হয়নি এই অভিজ্ঞ টাইগার ক্রিকেটারের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com