1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

হায়দরাবাদকে ১৬৫ রানের টার্গেট দিলো মুস্তাফিজের রাজস্থান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি  ডেস্ক: অধিনায়ক খেললেন অধিনায়কের মতোই। দলকে চ্যালেঞ্জিং এক সংগ্রহ এনে দিলেন সঞ্জু স্যামসন। তার মারকুটে উইলোবাজিতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫ উইকেটে ১৬৪ রানের পুঁজি পেয়েছে রাজস্থান রয়্যালস।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন স্যামসন। শুরুটা ওত ভালো ছিল না। এভিন লুইস দলীয় ১১ রানের মাথায় ৬ করে সাজঘরে ফেরত যান। তবে আরেক ওপেনার জস্বশী জ্যাসওয়েল ২৩ বলে করেন ৩৬ রান।

লিয়াম লিভিংস্টোনকে (৪) হারিয়ে কিছুটা চাপে পড়েছিল রাজস্থান। ৭৭ রানে হারায় ৩ উইকেট। তবে স্যামসন বলতে গেলে একাই দলকে শক্ত ভিত গড়ে দিয়েছেন।

তৃতীয় উইকেটে মহীপাল লমররকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন স্যামসন। দারুণ ব্যাটিং করে ইনিংসের একদম শেষ ওভারে আউট হয়েছেন রাজস্থান দলপতি। ৫৭ বলে ৭ বাউন্ডারি আর ৩ ছক্কায় তার উইলো থেকে আসে ৮২ রানের ঝকঝকে ইনিংস।

রাজস্থানের পুঁজিটা আরও বড় হতে পারতো। কিন্তু ভুবনেশ্বর কুমার ইনিংসের শেষ ওভারে স্যামসনকে তুলে নেওয়ার পর শূন্যতে আউট করেন রিয়ান পরাগকেও। ওই ওভারে মাত্র ৪ রান তুলতে পারে রাজস্থান। মহীপাল লমরর ২৮ বলে ২৯ রানে অপরাজিত থেকে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com