1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

রশিদ খানের বয়স আরো কমেছে : জিমি নিশাম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্পিন সুপারস্টার রশিদ খানের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন শঙ্কায়। আবারও তার জাতীয় দলে ফেরা হবে কি-না, বিশ্বকাপ খেলতে পারবেন কি-না- সবই অনিশ্চিত। কিন্তু বিশ্বজুড়ে যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ২৩ বছর বয়সী এই স্পিন তারকার চাহিদা আকাশচুম্বী। আজ ২০ সেপ্টেম্বর রশিদ ২৩ বছরে পা দিয়েছেন। কিন্তু তার আসল বয়স কত?

যুবদল থেকে রশিদ যখন জাতীয় দলে এলেন, তখনও অনেকদিন তার বয়স ছিল ১৯! রশিদের ‘১৯ বছর বয়স’ নিয়ে একসময় সোশ্যাল মিডিয়ায় প্রচুর হাসি-তামাশা হয়েছে। এবারের জন্মদিনে রশিদকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো। তাদের পোস্টে মেনশন করা হয়েছে রশিদের টুইটার আইডিটি, যার ইউজারনেমের সাথে আছে ‘১৯’।

ওই পোস্টে কমেন্ট করেছেন কিউই তারকা অলরাউন্ডার জিমি নিশাম। ‘১৯’ সংখ্যাটিকে নিয়ে তিনি মজা করে লেখেন, ‘প্রথমে আমি সংখ্যাটাকে পড়েছিলাম ১০, আর ভাবছিলাম- হ্যাঁ বয়স বোধহয় আরো কমছে!’ যাই হোক, নিশামের এই কমেন্ট দেখে রশিদকে নিয়ে বেশ ট্রোল হচ্ছে সোশ্যাল সাইটে। অন্যদিকে রশিদ ভক্তরা নিশামের টুইটের প্রতিবাদও করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com