1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা*

এখনও করোনা সংক্রমণের কোনও খবর আসেনি: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে এখনও করোনা সংক্রমণের কোনও খবর আসেনি। আজ রবিবার সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, করোনা নির্মূল হওয়ার আগেই স্কুল-কলেজ খুলে দেওয়া হলেও এখনো কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। বাড়তি সচেতনতার কারণেই স্কুল-কলেজ খোলায় এখনও সংক্রমণের খবর আমরা পাইনি।

দীপু মনি আরও বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করছি। খবর দিয়ে যাচ্ছি, আবার অনেক প্রতিষ্ঠানে হঠাৎ করে যাচ্ছি। এসময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বাড়তি জোর দেন।

এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সচল করতে পারেনি বলে জানিয়ে তিনি বলেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সময় পেলেও প্রান্তিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পুরোপুরি শেষ করতে পারেনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com