1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

ছেলে-মেয়েকে নিয়ে হোম অব ক্রিকেটে মাশরাফী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দীর্ঘদিন ধরে দলের বাইরে রয়েছেন তিনি। গত বছর ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডেতে এখনও অবসর নেননি তিনি। তবে বাংলাদেশ দলের ভবিষ্যৎ পরিকল্পনার কারণে দলে জায়গা হারান তিনি।

মাশরাফী সবশেষ দেশীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলেছিলেন। এক ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নেন তিনি। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার প্রত্যাশা থাকলেও বয়স ও দীর্ঘ পরিকল্পনার অজুহাতে তাকে দলের বাইরে রাখা হয়।

এরপর অনেকগুলো সিরিজ খেলেছে বাংলাদেশ। সাফল্য, ব্যর্থতা সবই এসেছে কিন্তু তার আর দলে ফেরা হয়নি। আদৌ তাকে ঘিরে হয়তো আর কোন পরিকল্পনা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। তবে মাঠের ক্রিকেটে নিজেকে আরও কয়েকবছর ধরে রাখতে চান তিনি।

দীর্ঘ কয়েক মাস করোনার কারণে মিরপুরে ক্রিকেটারদের আসা-যাওয়া সীমিত ছিল। অনেকেই বায়ো-বাবলের কারণে আসতে পারেননি। অবশেষে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল মাঠে ফিরছেন ক্রিকেটাররা। তাদের মতো আজ শনিবার হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের সবুজ ঘাসে পা রেখেছেন মাশরাফীও।

সন্তানদের নিয়ে মাঠে আসার দুটি ছবি ফেসবুকে শেয়ার করে স্টেডিয়ামের ইমুজি দিয়ে মাশরাফী লিখেছেন, ‘যেটাকে আমি ধারণ করি সেখানে অনেক দিন পর…অনেকগুলো স্মৃতি মাথায় চলে আসছে…।’

আসলেই তো তাই আজকের মাশরাফীর যত অর্জন তার সবই লিখা আছে এই মাঠে। এখানেই তৈরি হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com