1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ তামিম, মাহমুদউল্লাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না এমন ঘোষণা দেয়ার পর বিসিবির টি-টোয়েন্টি ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন তামিম ইকবাল। আর টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে।

চলতি বছরের মে-ডিসেম্বর পর্যন্ত ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে তামিম ইকবালকে।

আর জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর তাই তাকেও টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি বিসিবি।

সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘যেহেতু তামিম বলছে সে খেলবে না তাই আপাতত তাকে চুক্তিতে রাখার কোনো প্রশ্নই আসে না। তবে সে শুধু টি-টোয়েন্টিতেই নেই।’

তবে এদিন তিনি আরো বলেন, ‘বিশ্বকাপ স্কোয়াড থেকে তামিমকে আমরা বাদ দেয়ার চিন্তাই করিনি। সে সবসময় প্রথম চয়েজ। আমার দেখা সেরা ওপেনার তামিম ইকবাল। তবে সে সিদ্ধান্ত নেয়ার আগে আমাকে জানিয়েছে। আমি তাকে চেয়েছিলাম, কিন্তু বিশ্বকাপে খেলতে না চাওয়াটা তার ব্যক্তিগত চয়েজ।’

বিসিবি সভাপতি বলেন, ‘আমার বিশ্বাস বিশ্বকাপের পর তামিম আবার সামনে আমাদের দলে ফিরে আসবে। তামিমের সিদ্ধান্ত সাহসী। এটা সবাই পারে না। ও উদাহরণ সৃষ্টি করেছে।’

এছাড়া রিয়াদ প্রসঙ্গে পাপন বলেন, ‘রিয়াদের ব্যাপারটা হলো, সে জিম্বাবুয়েতে থেকেই ঘোষণা দিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে সামনাসামনি কথা বলেনি। আপাতত তাকেও টেস্টের চুক্তিতে রাখা হয়নি।’

করোনার কারণে দীর্ঘদিন খেলা বন্ধ থাকার কারণে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনা করার তেমন সুযোগ ছিল না বিসিবির। চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জানিয়েছিলেন, আগামী দুই আন্তর্জাতিক সিরিজ দেখে নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা দেয়া হবে।

ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে আরো দুটি সিরিজ। তবুও সেই তালিকা দিতে পারেনি ক্রিকেট বোর্ড। অবশেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর দিন বোর্ড মিটিংয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা তৈরি করেছে বিসিবি।

যদিও সেই কেন্দ্রীয় চুক্তিতে কতজন আছে এবং কে কে আছে সেটার তালিকা এখনো প্রকাশ করেনি বোর্ড। তবে বোর্ড সভাপতি জানিয়েছেন, বর্তমান কেন্দ্রীয় চুক্তিটি মে থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com