1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

প্রথমবার জুটি বাঁধলেন ইমন ও মাহি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশাল আয়োজনে নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিরিজ। ওটিটি প্লাটফর্মের জন্য এটি হতে যাচ্ছে দেশের দীর্ঘতম এক সিরিজ, যেখানে প্রতি পর্বেই থাকছে চমক। বড় পর্দার হিট নির্মাতা শাহীন সুমন পরিচালিত এই সিরিজের নাম ‘মাফিয়া’।

আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এ সিরিজে জুটি বেঁধেছেন ঢালিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইমন ও মাহিয়া মাহি। এর আগে বিভিন্ন শো করলেও একসঙ্গে ক্যামেরার সামনে জুটি বাঁধতে দেখা যায়নি তাদেরকে। ‘মাফিয়া’র মধ্য দিয়ে এবারই প্রথম জুটি বেঁধেছেন তারা।

গেল কয়েকদিন ধরে ঢাকার অদূরে মানিকগঞ্জ ফিল্ম ভ্যালিতে এর শুটিং হচ্ছে, চলবে আরও কয়েকদিন।

চিত্রনায়ক ইমন বলেন, ‘মাহির সঙ্গে এর আগে বিভিন্ন শো করেছি কিন্তু পর্দায় কাজ করা হয়নি কিংবা জুটি হয়নি। সেদিক থেকে এবারই প্রথম জুটি বেঁধে কাজ করছি। সিরিজটার গল্প দারুণ। নির্মাতা থেকে শুরু করে সহশিল্পী সবাই গুণী মানুষ এখানে। এত সুন্দর গল্প আর লোকেশনে কাজ করছি, সত্যি অসাধারণ। সবকিছু মিলে দারুণ অভিজ্ঞতা বলা যায়। দর্শকরা নতুন কিছু দেখতে পাবে এখানে।’

মাহিয়া মাহি বলেছেন, ‘শাহীন সুমনের পরিচালনার মধ্য দিয়েই আমার নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু হয়েছিল। এবার তার পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করছি। এটা আমার জন্য অনেক আনন্দের। গল্প আর চরিত্র সব মিলিয়ে দারুণ।’

দীর্ঘ এ সিরিজটিতে আরও অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ।

শাহীন সুমনের গল্পে সিরিজের চিত্রনাট্য সাজিয়েছেন দেলোয়ার হোসেন দিল। শাপলা মিডিয়ার ব্যানারে সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। নির্মাণের পর সিরিজটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল এবং অ্যাপে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com