1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

সাকিব-মোস্তাফিজদের কাছে শিখতে চান এই কিউই অলরাউন্ডার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩০৭ বার দেখা হয়েছে

দলের ১৫ সদস্যের স্কোয়াডে আছেন ভারতীয় বংশোদ্ভূত কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ২১ বছর বয়সি রাচিনের এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষের ম্যাচ দিয়েই শুরু হবে তার আন্তর্জাতিকে পথচলা।

তার আগেই তিনি জানালেন, বাংলাদেশের বিপক্ষে অভিষেক সিরিজ দিয়ে ক্রিকেটের অনেক কিছুই শিখবেন তিনি। সাকিব-মোস্তাফিজদের খেলা দেখে শিখতে চান তিনি।

ক্রিকেট নিউজিল্যান্ডের দেওয়া এক ভিডিওবার্তায় রাচিন বলেন, ‘সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক, মোস্তাফিজের মতো বিশ্বমানের ক্রিকেটার আছে এই দলটিতে। সত্যিই দারুণ কিছু ক্রিকেটার আছে তাদের। তাদের কাছ থেকেও আমরা শিখতে পারি এবং বুঝতে পারি যে, নিজেদের কন্ডিশনে তারা কী করে। আশা করি তাদের দেশে শিখে আমাদের খেলায় তা কাজে লাগাব।’

অভিষেকের প্রতীক্ষায় রোমাঞ্চিত রাচিন রবীন্দ্র। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারা সবসময়ই দারুণ। অভিষেক হলে তা হবে অবিশ্বাস্য। আশা করি আমরা দল হিসেবে জিতব এবং শিখব। প্রতিটি দিন ধরে তাই এগোতে হবে। যদি খেলি, তা হলে চাওয়া থাকবে দলে অবদান রাখার এবং দলকে জেতানোর।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com