1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

৩ রানে ৭ উইকেট নিয়ে অনন্য বিশ্ব রেকর্ড

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত বোলিং করে বিশ্বরেকর্ড গড়লেন নেদারল্যান্ডসের ফ্রেডরিক ওভারডাইক। তিনি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দিনই ৩ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড নাম লেখালেন। এই ডানহাতি মিডিয়াম পেসার ফ্রান্স নারী দলের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন।

তার বোলিং ফিগার ৪-২-৩-৭।

অর্থাৎ ৪ ওভার বল করে ২টি মেডেন দিয়ে রান দিয়েছেন মাত্র ৩! বিনিময়ে উইকেট নিয়েছেন ৭টি। এ এক অনন্য বিশ্বরেকর্ড! পাড়া-মহল্লার ক্রিকেটে এমনটা মাঝেমধ্যে দেখা গেলেও। ওভারডাইকের আগে এমন রেকর্ড নারী ক্রিকেট তো বটেই, পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও করে দেখাতে পারেননি কেউ।
এর আগে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড এতোদিন ধরে ছিল নেপাল নারী দলের অফস্পিনার অঞ্জলি চাঁদের দখলে। মালদ্বীপের বিপক্ষে কোনো রান না দিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে দিলেন ওভারডাইক। তার অমন বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৩ রানে গুড়িয়ে যায় ফ্রান্স। আর মাত্র ৩.৩ ওভারেই ৩৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com