1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

আইপিএলে মুস্তাফিজের দলে এবার শামসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আইপিএলের দ্বিতীয় পর্বে বিশ্বের এক নম্বর টি-২০ বোলার তাবরেইজ শামসিকে দেখা যাবে রাজস্থান রয়্যালসের জার্সিতে। অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাইয়ের বদলি হিসেবে তাকে দলে নিল মুস্তাফিজুর রহমানের রাজস্থান। শামসিকে দলে নেওয়ায় এ নিয়ে দলে দ্বিতীয় পরিবর্তন আনলো রাজস্থান। দক্ষিণ আফ্রিকার এই লেগস্পিনারকে দলে নেওয়াটা ভালো দিক হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাই ব্যক্তিগত কারণে আইপিএলের দ্বিতীয় অংশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি জানিয়েছেন, অনেক ভেবে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। আপাতত টি-২০ বিশ্বকাপকে লক্ষ্য করছেন এবং সেটার প্রস্তুতিই শুরু করবেন।

৩১ বছরের শামসি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে টাইটানসের হয়ে খেলেন। ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। টি-২০ ক্রিকেটে জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে ৪৫ উইকেট নিয়েছেন শামসি। একদিনের ক্রিকেটে এই লেগ স্পিনারের উইকেট সংখ্যা ২৭। সাদা বলে শামসি অত্যন্ত সফল। বিশেষ করে টি-টোয়েন্টিতে। তাই শামসিকে নেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেনি রাজস্থান।

সংযুক্ত আরব আমিরাতে স্লো পিচে ম্যাচ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন স্পিনাররা। গত কয়েক বছরে সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের ফিরে পেতে মরিয়া সঞ্জু স্যামসনের দল। সাত ম্যাচে ছয় পয়েন্ট রাজস্থান রয়্যালসের। আইপিএলের দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দলটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com