1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

রাষ্ট্রীয় এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব, বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী বর্তমানে ৮২৫ টাকার গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হতে পারে ১,২৩৫ টাকা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বাজারে বেসরকারি এলপিজির তুলনায় রাষ্ট্রীয় গ্যাসের দাম কম থাকায় ব্যাপক হারে ‘ক্রসফিলিং’ হচ্ছে। এই অনিয়ম বন্ধ এবং বাজারে ভারসাম্য আনার লক্ষ্যেই মূল্য সমন্বয়ের আবেদন করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের আলোকে এ প্রস্তাব পাঠানো হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বরও রাষ্ট্রীয় কোম্পানিটি ১২.৫ কেজি এলপিজির দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল। তখন ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে পরিবহন ব্যয়, অপারেশন খরচ ও অন্যান্য চার্জ বৃদ্ধির যুক্তি দেখানো হলেও বিইআরসি সেই প্রস্তাব অনুমোদন করেনি।
জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ও বেসরকারি এলপিজির দামের বড় পার্থক্যের কারণে বাজারে অনিয়ম তৈরি হয়েছে। ফলে নীতিগতভাবে মূল্য সমন্বয়ের মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়টি এখন আলোচনায় এসেছে।
তবে ভোক্তা অধিকার কর্মীরা মনে করছেন, দাম বাড়ানোর আগে সরবরাহ ব্যবস্থার দুর্বলতা ও ক্রসফিলিং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই হবে টেকসই সমাধান। এজন্য সরকারের সক্রিয় নজরদারি ও শক্ত অবস্থান প্রয়োজন বলেও তারা মত দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com