1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

বিদ্যুৎ সাশ্রয়ে উদাহরণ স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে নিজের দপ্তর থেকেই উদাহরণ স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজের কক্ষে অর্ধেক লাইট বন্ধ রাখা এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) মাত্রা কমিয়ে দিয়ে তিনি বিদ্যুৎ সাশ্রয়ের একটি বাস্তব দৃষ্টান্ত তুলে ধরেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে এসে প্রথমেই কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন, যা বিদ্যুৎ খরচ কমাতে সহায়ক।
শুধু নিজের দপ্তরেই নয়, পরে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেই মন্ত্রিপরিষদ কক্ষের অর্ধেক লাইট বন্ধ রাখতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার এই উদ্যোগের পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কক্ষেও তাৎক্ষণিকভাবে একই পদক্ষেপ নেওয়া হয়।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের সব মন্ত্রণালয়, দেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি প্রতিষ্ঠান, শপিংমল ও বিপণিবিতানসহ সকল প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি সবাইকে দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট ব্যবহার না করে জানালা খুলে প্রাকৃতিক সূর্যালোক ব্যবহারের পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর মতে, বিদ্যুতের অপচয় রোধ করা গেলে একদিকে যেমন জাতীয় সম্পদ সুরক্ষিত থাকবে, অন্যদিকে দেশের জ্বালানি ব্যবস্থাপনায়ও ইতিবাচক প্রভাব পড়বে।
বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন বাস্তব উদ্যোগ নেওয়া হলে তা প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা তৈরি করবে এবং বিদ্যুৎ সাশ্রয়ের সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com