1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু, ১০ মার্চ বগুড়ায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় সামাজিক নিরাপত্তা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের এই নতুন উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় প্রতিটি ফ্যামিলি কার্ডধারী পরিবারকে নারীদের স্বাবলম্বী করে তুলতে মাসিক আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দেশের ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হচ্ছে, যা পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণ করা হবে।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, বিএনপির নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম ধাপে ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সফল বাস্তবায়নের পর প্রতিটি উপজেলাকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
বিশ্লেষকরা মনে করছেন, দ্রব্যমূল্যের চাপ ও নিম্নআয়ের পরিবারের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরাসরি নগদ সহায়তার এই উদ্যোগ সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে নতুন মাত্রা দেবে। একই সঙ্গে নারীকেন্দ্রিক অর্থনৈতিক সহায়তা পরিবারভিত্তিক উন্নয়ন কাঠামো শক্তিশালী করবে বলেও আশা করা হচ্ছে।
সরকারের দাবি, ‘ফ্যামিলি কার্ড’ শুধু ভাতা নয়—এটি হবে একটি সার্বজনীন সামাজিক নিরাপত্তা পরিচয়ব্যবস্থা, যার মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন সরকারি সহায়তা এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com