1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি: ‘জুলাই সনদ’ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, মব কালচার পরিহারের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পানি সম্পদ মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণের রায় স্পষ্ট হয়েছে। ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হওয়ায় সংশ্লিষ্ট বিল স্বাভাবিক নিয়মেই পার্লামেন্টে উত্থাপিত হবে এবং ‘হ্যাঁ’ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে—এটাই জুলাই সনদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সংসদ সদস্যদের শপথ হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই বিলটি সংসদে উত্থাপিত হবে। ‘হ্যাঁ’র জন্য আলাদা শপথের প্রয়োজন নেই, এটি অটোমেটিক কার্যকর হবে।”
‘না’ ভোটের বিষয়ে তিনি বলেন, যেখানে ‘না’ ভোট হয়েছে, সে বিষয়গুলো সংসদে উত্থাপিত হবে, আলোচনা হবে এবং আইনগত কাঠামোর মধ্য দিয়ে সিদ্ধান্ত নির্ধারিত হবে। যেসব ক্ষেত্রে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলোও প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি হবে। এ বিষয়ে আইনবিদরা ইতোমধ্যে ব্যাখ্যা দিয়েছেন বলেও জানান তিনি।
মব প্রসঙ্গে পানি সম্পদ মন্ত্রী বলেন, “মব মানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। যারা মব করছেন, তাদের সরে আসাটাই উচিত।” তিনি আরও বলেন, দেশ ও সরকারকে সহযোগিতা করাই সবার দায়িত্ব। কেউ যদি দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন, তার দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।
এ্যানি চৌধুরী বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে সব ইস্যুতে বিরোধিতার অবস্থান থেকে সরে এসে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। “দেশটাকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে নিতে হলে দায়িত্বশীল আচরণ জরুরি,”—যোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com