1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তারেক রহমানসহ পরিবারের দোয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্মরণে দিনটি পালন করছে তার পরিবার ও দলীয় নেতাকর্মীরা।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার বড় ভাই ও বিএনপি চেয়ারম‍্যান তারেক রহমান। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি এবং তাদের দুই কন্যা জাহিয়া ও জাফিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পুরো সময়জুড়ে ছিল এক আবেগঘন ও নীরব পরিবেশ।
উল্লেখ্য, ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। রাজনীতির সক্রিয় অঙ্গনে তিনি সরাসরি যুক্ত না থাকলেও একজন ক্রীড়া সংগঠক হিসেবে তার পরিচিতি ছিল। রাজনৈতিক টানাপড়েনের বাইরেও দুই ভাই—তারেক রহমান ও কোকোর মধ্যকার পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক সবসময়ই ছিল ঘনিষ্ঠ ও নিবিড় বলে পারিবারিক সূত্রে জানা যায়।
দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও কোকোর স্মৃতি আজও পরিবার ও দলের নেতাকর্মীদের মাঝে আবেগ ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com