1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির চেয়ারম্যান পদ শূন্য, গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্বে তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দলীয় নেতৃত্বে কার্যত তিনিই চেয়ারম্যান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির সর্বোচ্চ পদ চেয়ারম্যান শূন্য হয়ে গেছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী এই পরিস্থিতিতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হয়নি এবং চলমান কার্যক্রমেও ‘চেয়ারম্যান’ পদবি ব্যবহার করা হচ্ছে না।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই বর্তমানে দলের চেয়ারম্যান। তবে কৌশলগত ও পরিস্থিতিগত কারণে এখনই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না। খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ শোকাহত। তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শেষ হচ্ছে, পাশাপাশি বিএনপির পক্ষ থেকে সাত দিনের দলীয় শোক কর্মসূচি পালন করা হচ্ছে। এমন আবহে দলীয় পদ-পদবি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এড়িয়ে যাওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শোকের কর্মসূচি শেষ হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন খালেদা জিয়া। আড়াই বছরের মধ্যেই তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন। টানা ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়ে তাঁর নেতৃত্বে দলটি তিনবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিএনপির গঠনতন্ত্রের ৭(গ) ধারার উপধারা ২ অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যানই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সব দায়িত্ব পালন করবেন—এই বিধান অনুযায়ী তারেক রহমান ওই সময় দায়িত্ব পান এবং দীর্ঘদিন ধরে তা পালন করে আসছেন।
খালেদা জিয়ার মৃত্যুর ফলে এখন গঠনতন্ত্রের ৭(গ) ধারার উপধারা ৩ কার্যকর হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা আছে—চেয়ারম্যানের পদ কোনো কারণে শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি সেই দায়িত্বে বহাল থাকবেন।
এই বিধানের ফলে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণে আলাদা কোনো ঘোষণার প্রয়োজন নেই। তবুও দলীয় শোকের আবহে বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিতে এখনো তাঁকে ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হিসেবেই উল্লেখ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মী নয়, পুরো দেশই এক ধরনের অভিভাবকহীনতায় ভুগছে। তাঁর ছেলে তারেক রহমান নিজেও গভীর শোকে আচ্ছন্ন। এই মুহূর্তে দলের ভেতরে পদ-পদবি নিয়ে কেউ ভাবছে না। তবে গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান—এতে কোনো দ্বিধা নেই।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com