1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের ১৮তম সভা নির্বাচন, ডেভিল হান্ট ফেইজ-২, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে সর্বোচ্চ নিরাপত্তা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অগ্রগতি, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভায়।
সোমবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশব্যাপী লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। ফ্যাসিস্ট ও সন্ত্রাসী কার্যক্রম দমনের লক্ষ্যে গত ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৬ হাজার ৫৯৮ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে মামলা ও ওয়ারেন্টভিত্তিক গ্রেফতারসহ মোট ১৩ হাজার ৫০৫ জনকে আটক করা হয়েছে।
অভিযানে এ পর্যন্ত ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৪৩৭ রাউন্ড গুলি, ১৩৭ রাউন্ড কার্তুজ, ৬২টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গানপাউডার, আতশবাজি ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানায় সরকার। ইতোমধ্যে যৌথবাহিনী (পুলিশ, র‍্যাব ও বিজিবি) এ ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, তার মা-বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান।
এছাড়া হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে মোটিভ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হয়নি।
জকসু নির্বাচন ও উৎসবকালীন নিরাপত্তা
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়। এর আগে ঢাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ার কথা তুলে ধরা হয়।
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের আতশবাজি, রাস্তা অবরোধ বা ব্লকেড করে অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ থাকবে। রাজধানীর গুলশান, বনানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রতিটি গির্জায় বাড়তি নিরাপত্তা এবং ট্রাফিক স্বাভাবিক রাখতে ডিএমপি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
গণমাধ্যমে হামলা ও অন্যান্য অপরাধ
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। দুই পত্রিকার সম্পাদকের বাসায় বাড়তি নিরাপত্তা ও গানম্যান মোতায়েন করা হয়েছে। ময়মনসিংহে পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায়ও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
তারেক রহমানের আগমন ও নির্বাচন প্রস্তুতি
আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেভিল হান্ট ফেইজ-২ এর অংশ হিসেবে সারাদেশে ২ হাজার চেকপোস্ট বসানো হয়েছে। নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণের দুই-তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অন্যান্য আলোচনা
সভায় আরও আলোচনা হয়—
দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি, সহিংসতা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজি রোধ, উস্কানিমূলক সাইবার প্রচারণা মোকাবিলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা, শিল্পকারখানার নিরাপত্তা, শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, সীমান্ত ও পার্বত্য অঞ্চল এবং রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি।
আইনশৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি ও কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com