1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

কুমিল্লা-১ (দাউদকান্দি) আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি) আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর সুযোগ্য সন্তান, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ড. খন্দকার হোসেন।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা/ইউএনও’র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র সংগ্রহের পর ড. খন্দকার হোসেন বলেন, “বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দাউদকান্দিবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আবারও এই এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন।”

এদিকে স্থানীয় নেতাকর্মীরা জানান, দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেনের জনপ্রিয়তা এখনো অটুট রয়েছে এবং তাঁকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com