1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে: খোন্দকার মোশাররফ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে, তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে ‘কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে’ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা সবাই কুমিল্লার নাগরিক। কুমিল্লাবাসী এরই মধ্যে অন্য কোনো নাম প্রত্যাখ্যান করেছে।

কুমিল্লায় বিভাগ চেয়ে একটি শক্তিশালী প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করতে যাবে। সে লক্ষে আপনারা একটি কমিটি গঠন করুন। ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা থাকবে।

তিনি আরও বলেন, এসব প্রচেষ্টার পরেও যদি অন্তর্বর্তী সরকার আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে।

আলোচনা সভায় অন্যান্য বক্তরা বলেন, বিগত সরকারের রোষানলে পড়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হয়নি। অথচ কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য সব কাঠামোগত সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। তাই কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে। এছাড়া ঢাকা কুমিল্লা রেল কর্ডলাইন বাস্তবায়ন দাবি জানান তারা।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কুমিল্লার সব রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কমিটি গঠন করে প্রধান উপদেষ্টার কাছে গেলে এই অন্তর্বর্তী সরকারের অধীনেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব। যদি না হয়, দাবি আদায়ের আন্দোলনে আমাকে পাবেন। আপনি যে দলেরই হোন, পিছিয়ে পড়ার ভোগান্তি সবার। তাই যে রাজনৈতিক মতাদর্শেরই হোন না কেন, কুমিল্লার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

কুমিল্লা সমিতি ঢাকার সভাপতি এবিএম শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় এনসিপি মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ,নাগরিক পরিষদ কুমিল্লার সভাপতি ড. শাহ মোহাম্মদ সেলিম, বি-বাড়িয়া জেলা বিএনপির সভাপতি এনামুল হক বাবলু,সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দীন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com