1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

‌খেলতে না চাইলে জোরাজুরি করে লাভ নেই: পাপন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, যেসব ক্রিকেটার খেলতে চায় না, তাদের জোরাজুরি করে কোনো লাভ নেই। জোর করা ঠিকও হবে না।

রোববার (২৩ জানুয়ারি) ক্রিকেটার তামিম ইকবাল প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

বাদ পড়ার শঙ্কা থেকে দল ঘোষণার আগে স্বেচ্ছায় টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘোষণা দিয়েছিলেন তামিম। হঠাৎ এমন সিদ্ধান্ত প্রসঙ্গে তামিম জানিয়েছিলেন, ক্যারিয়ার লম্বা করতে আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রতি আগ্রহ হারিয়েছেন তিনি।

এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ওকে (তামিম) বলেছিলাম ফিরে এসো। তুমি আমাদের সেরা ওপেনার, ছাড়বে কেন? অবশ্যই খেলা উচিত। তখন তামিম জানান, আমাকে জোর করবেন না। আপনি বললে আমাকে আসতেই হবে। আমি এ সংস্করণ আর খেলতে চাই না।

তিনি বলেন, এরপর আর তামিমকে কিছু বলা উচিত নয়। যে খেলতেই চায় না, তাকে জোর করা ঠিক না।

তবে জাতীয় দলের হয়ে না খেললেও এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ মিনিস্টার ঢাকার হয়ে খেলছেন তামিম ইকবাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com