1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দশম শ্রেণির ছাত্র গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নাটোরে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ জানুয়ারি) আব্দুর রহমান (১৬) নামে ওই ছাত্রকে আটক করা হয়। সে সদর উপজেলার করোটাঝাড়মারা গ্রামের হাসমত আলীর ছেলে এবং বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্যাতিতা ছাত্রীর সঙ্গে মাসখানেক আগে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে আব্দুর রহমানের। এক সপ্তাহ আগে মেয়েটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নাটোর শহরে নিয়ে যায় আব্দুর রহমান। সেখানে সহপাঠী বোরহানের বাসায় নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে আব্দুর রহমান। সেইসঙ্গে মোবাইল ফোনে আপত্তিকর ছবি তুলে রাখে সে। এরপর শুক্রবার সকালে ওই ছাত্রীকে সে পুনরায় সহপাঠীর বাসায় ডাকলে মেয়েটি যেতে অস্বীকৃতি জানায়। পরে আব্দুর রহমান মোবাইলে ধারণ করা ছবি দেখিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এসময় কৌশলে ওই ছাত্রী সহপাঠীদের নিয়ে আব্দুর রহমানের মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন নিজ হেফাজতে নিয়ে চিৎকার শুরু করে। পরে স্কুলের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্র-ছাত্রীর তিনটি মোবাইল ফোন এবং মোটরসাইকেল স্কুলের জিম্মায় নিয়ে উভয়পক্ষের অভিভাবককে ডেকে পাঠান।

শনিবার দুপুরে উভয়পক্ষের অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুলে এলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে আব্দুর রহমানকে আটক করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‌‘ভুক্তভোগী শিক্ষার্থী বড়াইগ্রামের হলেও ঘটনাস্থল নাটোর সদর থানা এলাকায়। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে সিদ্ধান্ত চাওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী সদর অথবা বড়াইগ্রাম থানায় মামলা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com