1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

৭টা যুদ্ধ থামিয়েছি, আমার ৭টা নোবেল পাওয়া উচিত : ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃআমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নোবেল শান্তি পুরস্কার দাবি করেছেন। ট্রাম্পের দাবি, তিনি চলতি বছরে ভারত-পাকিস্তান সংঘাত থামিয়েছেন বাণিজ্যের মাধ্যমে। শুধু তাই নয়, তার দাবি— তিনি সাতটি যুদ্ধ বন্ধ করেছেন। আর এই সাতটি যুদ্ধের প্রতিটির জন্য তার একটি করে নোবেল পুরস্কার পাওয়া উচিত।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০ সেপ্টেম্বর (শনিবার) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট বলেন, বিশ্বমঞ্চে আমরা এমন কিছু করছি, যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করেছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ থামিয়েছি।

তিনি আরও যোগ করেন, ভাবুন তো ভারত আর পাকিস্তান— ওদের পারমাণবিক অস্ত্র আছে। আমি বলেছিলাম, যদি যুদ্ধ করো তবে কোনো বাণিজ্য হবে না। তারা যুদ্ধ থামাল। দুই দেশের নেতাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, তবে মূল ব্যাপার হলো— বাণিজ্যের মাধ্যমে এই সংঘাত থামানো গেছে।

শুধু ভারত-পাকিস্তান নয়, আরও একাধিক সংঘাত বন্ধ করার কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, ‘আমরা থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গো— সব জায়গায় যুদ্ধ বন্ধ করেছি। এর মধ্যে ৬০ শতাংশই বাণিজ্যের কারণে থেমেছে।’

নিজের সাফল্যের দাবি করতে গিয়ে ট্রাম্প বলেন, অনেকে আমাকে বলেছেন, যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারি, তবে নোবেল পুরস্কার পাব। আমি বললাম, আমি তো ইতোমধ্যে সাতটি যুদ্ধ থামিয়েছি। প্রতিটি যুদ্ধের জন্য আমার একটি করে নোবেল পাওয়া উচিত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন এটি সহজেই সমাধান করা যাবে। কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তবে পরে তিনি হতাশ হয়েছেন। তবুও তার দাবি, এই সংঘাতও শেষ পর্যন্ত সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com