1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের পোশাক কারখানার আগুন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইলের পোশাক কারখানার সংঘঠিত অগ্নিকাণ্ড ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

শুক্রবার বিকেল ৪ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশেপাশের পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

তিনি বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আমরা খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের অন্তত ১৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছি।

কারখানার শ্রমিকরা জানান, মূলত শুক্রবার হওয়ায় কারখানায় ছুটি ছিল, কেউ কাজে আসেনি। এতে করে কোন শ্রমিক ভেতরে আটকে পড়েনি বা কেউ হতাহত হয়নি। এই কারখানায় অগ্নি নির্বাপনের সব ধরনের ব্যবস্থা রয়েছে। তবে যারা এই যন্ত্রগুলো চালাতে পারে তারা না থাকায় আগুন তাৎক্ষণিক নিয়ন্ত্রণ সম্ভব হয়নি।

তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com