1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব

৪৯ বছর আগের রেকর্ড ভাঙলেন লেওয়ানডস্কি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ৪৯ বছর আগের রেকর্ড ভাঙলেন পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি। শুক্রবার রাতে উলফসবার্গের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। সেই জয়ের ম্যাচে দলের হয়ে শেষ গোলটি করেছেন লেওয়ানডস্কি।

এই গোল করার মধ্য দিয়ে ১৯৭২ সালে জার্ড মুলারের করা রেকর্ড ভাঙেন পোলিশ তারকা লেওয়ানডস্কি। ১৯৭২ সালে বুন্দেসলিগায় রেকর্ড ৪২টি গোল করেছিলেন জার্মান কিংবদন্তি জার্ড মুলার। সেই রেকর্ডের ৪৯ বছর পর ২০২১ সালে এসে বুন্দেসলিগায় ৪৩টি গোল করলেন লেওয়ানডস্কি।

শুধু তাই নয়, সব প্রতিযোগিতা মিলিয়ে এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেলেছেন পোল্যান্ডের এই সুপারস্টার। ২০১৩ সালে রোনালদো করেছিলেন ৬৯টি গোল। এ বছর লেওয়ানডস্কিও ৫৯ ম্যাচ খেলে করেছেন ৬৯টি গোল।

তবে এক বছরে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড অবশ্য লিওনেল মেসির দখলে। আর্জেন্টাইন জাদুকর ২০১২ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ৯১টি গোল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com