1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৬১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্যাট করতে নামা তামিমের ১৯ রান দরকার ছিল টেস্টে ৫ হাজার রান করতে। সেটি করেছেনও দেশ সেরা এই বাঁহাতি ওপেনার।

তামিম একপাশ ধরে রাখলেও অপর প্রান্তে আসা যাওয়ার খেলায় মেতেছিল বাকি ব্যাটাররা। টপ-অর্ডারের তিন ব্যাটারকে সাজঘরে ফিরতে হয় রানের খাতা না খুলেই।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুর ওভারেই সাজঘরে ফিরতে হয় মাহমুদল হাসান জয়কে। কেমার রোচের করা ওভারটির দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। যা তার ছোট্ট ক্যারিয়ারে পঞ্চমবার ডাক।

রোচের দ্বিতীয় ওভারে নাজমুল হোসেন শান্তও রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন বোল্ড হয়ে।

শান্তর পর সদ্য বিদায়ী অধিনায়ক মুমিনুল হক আসেন ব্যাট করতে। নেতৃত্বের চাপ মুক্ত মুমিনলও ব্যর্থ হয়েছেন। প্রস্তুতি ম্যাচে শূন্য আর ৪ রানের পর মূল ম্যাচে এসেও বদলায়নি ভাগ্য। জেয়ডেন সিলসের বলে ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন শূন্য হাতে।

চতুর্থ উইকেট জুটিতে লিটন দাসকে নিয়ে এগুচ্ছিলেন তামিম। এখানে বাঁধ সাধলেন আলজারি জোসেফ। অনেকটা ওয়াইডের বল খেলতে গিয়ে তামিম ক্যাচ দেন উইকেট রক্ষকের হাতে। ৪৩ বলে ২৯ রান আসে এই বাঁহাতি ওপেনারের ব্যাটে।

তামিমের পর ১২ রান করা লিটন দাসকে ফেরান কাইল মায়ার্স। এরপর নুরুল হাসান সোহানকেও ফিরতে হয় মায়ার্সের বলে এলবিডব্লু হয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৬৪ রান। ১৮ বলে ১৮ রান নিয়ে অপরাজিত আছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com