1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

৪৫ দিন পর শুটিংয়ে তানজিন তিশা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৭২ বার দেখা হয়েছে

তানজিন তিশার ভাষ্য, ঈদ কিংবা বিশেষ দিবস ঘিরে সবসময়-ই একটু বেশি ব্যস্ততা থাকে। ঈদের আগে তো কাজের চাপও থাকে অনেক বেশি। যার কারণে ঈদের কাজগুলোর ধকল শেষ করে কিছুটা সময় বিশ্রামে থাকি। এবার অনেকদিন বিশ্রামে ছিলাম। ঈদে যে কাজগুলো প্রচার হয়েছে সবগুলো থেকেই বেশ ভালো সাড়া পেয়েছি। তবে ‘হ্যালো শুনছেন’, ‘কায়কোবাদ’, ‘সাহসিকা’র জন্য অনেক বেশি সাড়া পেয়েছি। অনেক পজেটিভ মন্তব্য পেয়েছি, আলহামদুলিল্লাহ।

তিনি বলেন, এখন যেহেতু সামনে কোনো উৎসব নেই তাই তাড়াহুড়ো করে কাজে ফিরতে চাইনি, একটু সময় নিয়েছি। এরমধ্যে বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট সিলেক্ট করেছি। ‘ওলট পালট’ নাটক দিয়ে কাজ শুরু করলাম ৪৫ দিন পর। এরপর ওটিটির জন্য একটা ওয়েব ফিল্মে কাজ করবো। এরপর বিজ্ঞাপনের কাজ রয়েছে হাতে, সেগুলো করবো। এখন পর্যন্ত এই কাজগুলোই চূড়ান্ত করেছি।

সংখ্যার দিক থেকে খুব বেশি কাজ করছি না। কিন্তু যে গল্পগুলো ভালো লাগছে শুধু সেই কাজগুলোই করছি। যে কাজে বৈচিত্রতা রয়েছে, যে গল্প দর্শক পছন্দ করছেন, যে চরিত্র আমি ধারণ করতে পারছি, সেই গল্পে কাজ করছি।

ওটিটিতে নিয়মিত হওয়া প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ওটিটি নতুন ও বড় একটি জায়গা। আমার মনে হয়, ভবিষ্যতে ওটিটি আমাদের বড় একটি অংশ হবে। এখন নাটককে প্রাধান্য দিচ্ছি, এই পরিস্থিতিতে নতুন পার্ট হিসেবে যুক্ত হয়েছে ওটিটি। নাটক নাটকের জায়গায় থাকবে, ওটিটি তার জায়গায় থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com