1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

৩ কিশোর কর্তৃক ৩ বছরের শিশুর শ্লীলতাহানির চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩০০ বার দেখা হয়েছে

 

কুমিল্লা প্রতিনিধি//

দেবিদ্বারে ৩ বখাটে কিশোর কর্তৃক ৩ বছরেরর এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৩০ অক্টোবর) বেলা আড়াইটার সময় দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের একটি ধান ক্ষেতে। ওই দিন ভিক্টিম শিশু(৩) বাড়ির পাশে খেলা করছিল, এসময় জিহাদ খাঁন(১৫), সাঈদ খাঁন ও অজ্ঞাত আরো ১জনসহ ৩ বখাটে কিশোর এসে ভিক্টিম শিশুটিকে ফুসলে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে নিয়ে যায়, সেখানে ৩ কিশোর মিলে তার পরনের বস্ত্র খুলে ধর্ষণের চেষ্টা চালায় তার সূর চিৎকারে ভিক্টিমের মা’সহ ২জন মহিলা দৌড়ে ঘটনাস্থলে গেলে ৩ কিশোর পালিয়ে যায়, এসময় তাদের স্কুলের বই-খাতাগুলো ধানক্ষেতে পড়েছিল।
পরে তার অভিভাবকগন স্বজনদের সহযোগীতায় ভিক্টিম শিশুটিকে অচেতন অবস্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওখানে ক্রাইম ক্রাইসেস সেন্টার (ওসিসি)-এ তার ডাক্তারী পরীক্ষা শেষ করা হয়।
ম্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করতে ভিক্টিম শিশু ও তার মা’কে বৃহস্পতিবার সকালে (০২ নভেম্বর) কুমিল্লা ৪ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়।
ওই ঘটনায় ভিক্টিম শিশুর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (২ নভেম্বর) উপজেলার ১৬নং মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের মো. জাকির হোসেনের পুত্র মো. জিহাদ খাঁন(১৫), মো. সবুজ খাঁনের পুত্র মো. সাঈদ খাঁন(১৬) ও অজ্ঞাতনামা আরো একজনসহ ৩জনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। (মামলা নং- ০১/২৪৩, তারিখ- ০২/১১/২০২৩ঈং।) অভিযুক্ত দু’জন স্থানীয় মোহনপুর উচ্চ বিদ্যালয়ে জিহাদ খাঁন অষ্টম শ্রেণীতে ও জাহিদ খাঁন নবম শ্রেণীতে পড়ে বলে জানা যায়।
ভিক্টিম শিশুর বাবা জানান, আমার শিশু মেয়ের উপর যারা বর্বরোচিতভাবে শ্লিলতা হানির চেষ্টা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি, কারন ভবিষ্যতে কিশোররা যাতে এজাতীয় অনৈতিক কাজ থেকে বিরত থাকে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, ভিক্টিমের বাবা মামলা করেছেন। ৩ বখাটে কিশোর তাকে ধর্ষনের চেষ্টা করেছিল। অভিযুক্তদের আইনের আওতায় আনতে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com