1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

৩০ বছর যাবৎ আমরা ভোট দিতে পারি না: স্থানীয়দের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা ভেলুয়া ইউনিয়নে ডাকড়াপাড়া ও চরহাবর গ্রাম নিয়ে ৭ নং ওয়ার্ড। এই দুই গ্রামের মোট ভোটার দুই হাজারের উপরে। ওই দুই গ্রামের মানুষের ভোট কেন্দ্র ডাকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের দিন বহিরাগতরা এসে আমাদের ওপর হামলা করে, হুমকি ধামকি দিয়ে জোর করে ভোট নেয়। ত্রিশ বছর যাবৎ আমরা আমাদের ভোট দিতে পারি না। সামনে ৪র্থ দফা ইউনিয়ন পরিষদে নির্বাচনে এখানে ভোট হওয়ার কথা রয়েছে। এবার ভোট দেওয়ার সুযোগ দিতে স্থানীয় লোকজন নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন দিয়েছে।

ওই এলাকার ভোটার ফজল মিয়া (৭৭), তাসলিমা বেগম (৪৫), কুলসুম বেগম (৪৮), দোলোয়ার হোসেন (৩৫), দুলাল মিয়াসহ (৬৭) অনেকে জানান, আমারা ভোট দিতে পারি না ত্রিশ বছর। কোন প্রভাবশালী প্রার্থী স্থানীয় কজন মাস্তান ও বহিরাগতদের ভাড়া করে এনে ভোটের দিন ভয় দেখিয়ে ভোটারদের কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়ে ভোট সিল মেরে নিয়ে যায়।
জানা যায়, ভেলুয়া ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় ২৬ হাজার। এর মধ্যে ৭ নং ওয়ার্ডের ডাকড়াপাড়া গ্রামে ভোটার সংখ্যা অন্তত ১৮শ আর চরহাবার গ্রামে ভোটার সংখ্যা সাতশ । প্রতি নির্বাচনে বহিরাগতরা এসে জোরপূর্বক ওই কেন্দ্রের ভোট নিয়ে যায়।

অন্য মানুষের প্রক্সি ভোটেই নির্বাচিত হয় এখানের জন প্রতিনিধি। ভয়ে মহিলারা তো ভোট কেন্দ্রে আসেই না আর পুরুষ ভোটারা আসলেই মারামারি হয়। গত কয়েকটি নির্বাচনে প্রতিটিতে বেশ কয়েকজন করে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জিল সাদিক বলেন, আমরা ডাকড়াপাড়া গ্রামবাসীদের পক্ষ থেকে একটি আবেদন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যে জেলা নির্বাচন অফিসসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। প্রকৃত ভোটাররা যাতে করে ভোট দিতে পারে তার ব্যবস্থা অবশ্যই করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com