1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

৩০ জনকে গুলি করে পুড়িয়ে হত্যা করেছে মিয়ানমার সেনারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মিয়ানমারের কায়াহ রাজ্যে দেশটির সেনাবাহিনী ৩০ জনকে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, নিহতদের মধ্যে বয়স্ক নারী পুরষ ও শিশু রয়েছে।

ব্রিটিশ নিউজ এজেন্সি রয়টার্স মানবাধিকার গোষ্ঠী, স্থানীয় গণমাধ্যম ও স্থানীয় বাসিন্দাদের বরাতে এই প্রতিবেদন প্রকাশ করেছে।

কারেননি মানবাধিকার গ্রুপ বলছে, শনিবার তারা কায়াহ রাজ্যের হিপরুসো শহরে মো সো গ্রামে মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষদের পুড়িয়ে দেওয়া লাশ পেয়েছেন। গোষ্ঠীটি এক ফেসবুক পোস্টে এই অমানবিক এবং বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী জানিয়েছে, তারা অনির্দিষ্ট সংখ্যক অস্ত্রধারী সন্ত্রাসীকে হত্যা করেছে। সেনাবাহিনী আরও জানায়, যাদেরকে হত্যা করা হয়েছে তারা সাতটি গাড়িতে ছিলেন এবং সেনাবাহিনী তাদের থামার সংকেত দিলেও তারা থামেননি।

মানবাধিকার গোষ্ঠীগুলো যে ছবি শেয়ার করেছে তাতে ট্রাকে পোড়া লাশের অংশবিশেষ দেখা গেছে।

মিয়ানমারের অন্যতম বড় বিদ্রোহী গোষ্ঠী কারেননি ন্যাশনালিস্ট ডিফেন্স ফোর্স জানিয়েছে, লাশগুলো তাদের সদস্যদের না। তবে তারা জানিয়েছে, দ্বন্দ্ব-সংঘাত থেকে পালিয়ে মানুষ তাদের কাছে আশ্রয় চাচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুক্রবারের গুলির ঘটনা তিনি শুনেছিলেন। কিন্তু মুহুর্মুহু গুলি চলায় তিনি ঘটনাস্থলে যাননি।

ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে এই ব্যক্তি বলেন, সকালে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি চারিদিকে পোড়া লাশ। নারী ও শিশুদের পরিধেয় পড়ে ছিল বলেও জানান তিনি।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে গ্রেফতার করে ক্ষমতা দখল করে। সেই থেকে মিয়ানমারে টালমাটাল অবস্থা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com