1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

৩০ এর আগে বিয়ে না করাই ভালো: সোহানা সাবা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। অভিনয়ে এখন খুব বেশি একটা নিয়মিত না হলেও একেবারে ছেড়েও দেননি। বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি। অভিনয়ের মাধ্যমেই তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে বেশ চর্চা। সেই চর্চার বিষয় হচ্ছে তিনি বিয়ে করেছিলেন নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে। তবে সেই সংসার টেকেনি। বর্তমানে আছেন সিঙ্গেল।

কাজের বাইরে সাবার সময় কাটে একমাত্র ছেলে শুদ্ধ স্বরবর্ণকে নিয়েই। গত সাত বছর ধরে ছেলেকে নিয়েই জীবন কাটাচ্ছেন। সম্প্রতি ঘর-সংসার নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি।

বিয়ে নিয়ে সোহানা সাবা বলেন, “আমি পণ করিনি সারাজীবন একা থাকব। যখন সময় হবে তখনই সঙ্গী খুঁজে নেব। আমি ক্লাস এইট-নাইন থেকে শোবিজে কাজ শুরু করি। এরপর শুধু কাজের মধ্যেই ছিলাম। বিয়ের পর আমার জীবনটা আরও ছোট হয়ে আসে।”

তিনি আরও বলেন, “আমার বন্ধুরা পড়াশোনার পর জীবনটা উপভোগ করার অনেক সময় পেয়েছে। আমি তখন সংসার আর অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। আমি মনে করি, ৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো। কার সঙ্গে কার জুটি, সেটা আল্লাহ ঠিক করে রেখেছেন। আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। আমি বলতে চাই, বিয়ে মানে একটা লাইফটাইম ডিসিশন। তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

প্রসঙ্গত, গত মাসেই বিটিভিতে ‘তারার মেলা’ নামে একটি সাপ্তাহিক সেলিব্রেটি শো উপস্থাপনা শুরু করেছেন তিনি। অনুষ্ঠানটির জন্য ভালো সাড়াও পাচ্ছেন। এছাড়াও তিনি অভিনেত্রী অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ সিনেমার কাজ সমাপ্ত করেছেন সাবা সম্প্রতি। শেষ করেছেন আরেক গুণী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’র কাজ। কিছুদিন আগে কলকাতার একটি সিনেমাতেও কাজ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com