1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

২৯ হাজার টন সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৯৯ বার দেখা হয়েছে

ডেস্ক: দেশে ভোজ্যতেলের বাজারে অস্থিরতার মধ্যে বিদেশ থেকে ২ জাহাজে করে এসেছে ২৯ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। এছাড়া আরও ৪৩ হাজার টন সয়াবিন তেল নিয়ে আগামী শনিবার আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

আমদানিকারক সূত্রে জানা যায়, জাহাজ থেকে এসব তেল খালাস করে প্রথমে পতেঙ্গার ট্যাংক টার্মিনালে রাখা হবে। এরপর শুল্ক কর পরিশোধ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের কারখানায় পরিশোধন করবে। এরপর সব প্রক্রিয়া শেষ করে তেল বাজারে ছাড়তে ১৫ দিন থেকে ১ মাস লেগে যেতে পারে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ‘এমটি লুকাস’ নামে একটি মাদার ট্যাংকার এনেছে ১২ হাজার টন অপরিশোধিত সয়াবিন। এর মধ্যে টিকে গ্রুপের শবনম ভেজিটেবল অয়েল এনেছে ৪ হাজার টন, আর সুপার অয়েল রিফাইনারি এনেছে ৮ হাজার টন। এছাড়া ১২ মার্চ বহির্নোঙরে আসা ‘এমটি প্যাসিফিক রুবি’তে এসেছে ১৭ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। এর মধ্যে রয়েছে মেঘনা এডিবল অয়েল রিফাইনারির ৭ হাজার টন সিটি এডিবল অয়েলের ১০ হাজার টন।

তিনি জানান, বন্দরে এখন নিয়মিত তেলবাহী জাহাজ আসছে। সর্বশেষ ১১ ও ১২ মার্চ তেল নিয়ে দুইটি জাহাজ বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। এসব জাহাজে ২৯ হাজার টন সয়াবিন তেল আছে। ওই দুটি জাহাজ থেকে তেল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

বন্দর সূত্র জানায়, দেশের বেসরকারি সয়াবিন তেল রিফাইনারি ও বাজারজাতকারী শিল্পগ্রুপ টিকে, সিটি, বাংলাদেশ এডিবল অয়েল, মেঘনা এবং সেনা এডিবল অয়েলের ৭৫ হাজার মেট্রিকটন অপরিশোধিত সয়াবিন তেল চট্টগ্রামে আসছে। এর মধ্যে আজ দুটি জাহাজ থেকে ৩২ হাজার টন তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে। বাকি একটি জাহাজ ৪৩ হাজার টন তেল নিয়ে বৃহস্পতিবার অথবা শুক্রবার চট্টগ্রাম বন্দরে পৌঁছালে খালাস প্রক্রিয়া শুরু হবে।

চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, অপরিশোধিত সয়াবিন তেল বাজারজাত হয়েছে গত দুই মাসে এক লাখ ৬৯ হাজার টন। ট্যাংক টার্মিনালে আগের মজুত থাকায় আমদানির চেয়ে বেশি পরিমাণ তেল বাজারজাতের জন্য খালাস করতে পেরেছে কোম্পানিগুলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com