1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

২৬ কোটি টাকায় বিক্রি হচ্ছে গ্রাম!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৩৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ওয়েবসাইটে গোটা একটি গ্রাম বিক্রির ঘোষণা এলো। দাম ২৬ কোটি টাকা। এ পরিমাণ অর্থ যে খরচ করবে সেই গ্রামটি তার হবে।

ওয়েবসাইটে গ্রামের মালিক লিখেছেন, আমি শহরে থাকি। গ্রামটি দেখাশোনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এটা বিক্রি করতে হচ্ছে।

কেনার ক্ষমতা থাক বা না থাক গোটা একটি গ্রাম কেন বেচে দেওয়া হচ্ছে— সে কৌতূহল কার নেই!

জবাবটা কৌতূহল আরও বাড়িয়ে দেবে। বাসিন্দাদের অভাবে বিক্রি হয়ে যাচ্ছে গ্রামটি।

ইউরোপের দেশ স্পেনের উত্তর-পশ্চিমে অবস্থিত এই গ্রাম। এর নাম সালতো দে কাস্ত্রো।

মাদ্রিদ থেকে মাত্র তিন ঘণ্টার দূরত্বে পর্তুগাল সীমান্তে জামোড়া প্রদেশে গেলেই দেখতে পাওয়া যাবে সালতো দে কাস্ত্রো।

মূলত গ্রাম না বলে ছোট্ট শহর বললে অত্যুক্তি হবে না। সেখানে ছোট ছোট অনেক ভবন আছে। ৪৪টি বাড়ি, একটি হোটেল, একটি গির্জা, একটি স্কুল, একটি সুইমিং পুল এমনকি সিভিল গার্ডের জন্য জায়গাও আছে সেখানে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, বড় শহরমুখী প্রবণতায় গ্রামটির বাসিন্দারা অন্যত্র চলে যাচ্ছে। তিন দশকের বেশি আগেই বাসিন্দাদের বেশিরভাগই চলে গেছেন এই গ্রাম ছেড়ে। এখন পরিত্যাক্ত গ্রামটি চাইলে বিশ্বের যে কেউ এসে কিনতে পারবেন। এজন্য গ্রামটির মালিকানা সংস্থা রয়্যাল ইনভেস্টকে দিতে হবে বাংলাদেশি মূদ্রায় ২৬ কোটি টাকা।

রয়্যাল ইনভেস্টের কর্মকর্তা রনি রদ্রিগেজ বলেছেন, ২০০০ সালের শুরুর দিকে সালতো দে কাস্ত্রো গ্রাম কিনে নেন এক ব্যক্তি। এখানে একটি হোটেল করার স্বপ্ন ছিল। কিন্তু এটি হয়নি। তিনি এখনও প্রকল্পটি বাস্তবায়ন করতে চান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com