1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গ ভোটে রেকর্ড উপস্থিতি, বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন, বিরোধী দল থেকে ৫ জনের নাম চায় সরকার হরমুজ প্রণালিতে অবরোধ উপেক্ষা, ৭২ ঘণ্টায় ৫২ জাহাজ চলাচলের দাবি ইরানের ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

২৩০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে হঠাৎ করে ফের করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২১৮ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। এ সময়ে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ৪৭০ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৭ জনে।

রোববার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ২৯৭২টি নমুনা সংগ্রহ, পরীক্ষা করা হয় ২৯৬৭টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৬৭ জন। এ নিয়ে মোট সুস্থরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৩৭৬ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com