1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গ ভোটে রেকর্ড উপস্থিতি, বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন, বিরোধী দল থেকে ৫ জনের নাম চায় সরকার হরমুজ প্রণালিতে অবরোধ উপেক্ষা, ৭২ ঘণ্টায় ৫২ জাহাজ চলাচলের দাবি ইরানের ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর গেজেট বৃহস্পতিবার, একজনের প্রার্থিতা বাতিল ভারি বৃষ্টি ও বন্যার আশঙ্কা: ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি ,কুমিল্লা | ৩০ এপ্রিল ২০২৬ : কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একজন আসামীসহ মোট ১০ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ বারীর নির্দেশনায় এসআই (নিঃ) ইমাম উদ্দীন ও এএসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালান। এসময় ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশের সহযোগিতায় রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ সরকারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল্লাহ সরকার কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা গ্রামের বাসিন্দা। তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এছাড়াও একই অভিযানে দাউদকান্দির বিভিন্ন এলাকা থেকে আরও ৯ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও পলাতক আসামীদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com