শাব্বির আহমদ,খুলনা জেলা প্রতিনিধি : খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে।
ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বিমল সাহা।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামিম আহমেদ। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বশির হোসেন।