1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা ইরানের তেল কেনায় চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, উত্তেজনা বাড়ার শঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তরুণ উদ্ভাবকের গো-কার্ট, চালিয়ে দেখলেন তারেক রহমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে ওয়াশিংটন—তেহরানের কড়া বার্তা কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল

২১ ঘণ্টা পর গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি প্রতিনিধি : দীর্ঘ ২১ ঘণ্টা পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কারখানার ছয়তলা ভবনে আগুন লাগে।

লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ডাম্পিংয়ের কাজ চলছে। এরপর ভেতরে কেউ আছে কি না, তা দেখা হবে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারা তদন্ত করে প্রতিবেদন দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে।’

রেজাউল করিম আরও জানান, রোববার রাতে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে একটু সময় লাগে। তারপর তারা অগ্নিনির্বাপনে কাজ শুরু করেন। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর ছড়াবে না। যেহেতু টায়ার তৈরির কাঁচামাল ও রাসায়নিক অত্যন্ত দাহ্য, সেই কারণে আগুন নেভাতে অনেক বেগ পেতে হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, রোববার (২৫ আগস্ট) বিকেলে কারখানার মালিক নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের আদালত। এর পরপর রূপগঞ্জের রূপসী এলাকায় আনন্দ মিছিল বের করে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় শত শত মানুষ গাজী টায়ার কারখানার ভেতরে প্রবেশ করে মেশিনপত্র ও আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে যেতে শুরু করে। রাত ৯টার দিকে ভবনের নিচতলায় হঠাৎ আগুন লাগলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দুইতলা ও তিনতলার জানালা দিয়ে অনেকেই নিচে লাফিয়ে পড়েন। এক পর্যায়ে আগুন একে একে পুরো ছয়তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ভেতরে আটকা পড়া অনেকেই আর বের হতে পারেননি দাবি করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com