1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

২১৮ ইউনিয়নে ভোট চলছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ষষ্ঠ ধাপে ২১৮ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ ধাপে ২১৮ ইউপির মধ্যে ২১৬ ইউপিতে ইভিএমে ভোট হচ্ছে। এ ধাপের ভোট সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। মাঠে রয়েছেন পুলিশ, র্যা ব ও বিজিবির সদস্যরা।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ষষ্ঠ ধাপের ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪৪ জন। এর মধ্যে চেয়ারম্যান ১২ জন, সংরক্ষিত সদস্য ৩২ জন এবং সাধারণ সদস্য ১০০ জন বিনোভোটে নির্বাচিত হয়েছেন। এ ধাপের ভোটের লড়াইয়ে আছেন ১১ হাজার ৬০৪ জন প্রার্থী। চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ১ হাজার ১৯৯ জন, সংরক্ষিত সদস্য পদে ২ হাজার ৫৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন।

নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের পরেও তারা থাকবেন। সেই সঙ্গে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেটও। এ ধাপের মোট ভোট কেন্দ্র ২ হাজার ১৮৬টি। ভোটকক্ষ ১৩ হাজার ৩০৫টি। এ ধাপে মোট ভোটার সংখ্যা ৪১ লাখ ৮২ হাজার ২৬৩ জন। এর মধ্যে নারী ভোটার ২০ লাখ ৬৭ হাজার ৫৩৭ জন ও পুরুষ ২১ লাখ ১৪ হাজার ৭২০ জন এবং তৃতীয় লিঙ্গ ছয়জন ভোটার রয়েছেন। এ নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোট না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

করোনাভাইরাস মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউপি প্রথম ধাপে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর, পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ভোট হয়। আজ ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৮ ইউপিতে ভোট হচ্ছে। এ ছাড়া সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ৭ ফেব্রুয়ারি এবং অষ্টম ধাপে ১০ ফেব্রুয়ারি ৮ ইউপিতে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com